বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ

বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল ২০ জুন ২০২৬ তারিখ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন চরপত্তানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল সদরের ১৩ বছর বয়সী ভিকটিমকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা মোঃ সাইদ (২২), পিতা- মোঃ মোক্তার, মাতা- রাহিমা বেগম, সাং- রাজারচর, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার এজাহারের বিবরণে জানা যায়, ভিকটিম বন্দর থানাধীন খোন্তাখালী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ সাইদ এবং ভিকটিমের বসত ঘর পাশাপাশি। গ্রেফতারকৃত অভিযুক্ত বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিয়া আসছিল। গত ১০ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ৭:৩০ ঘটিকার সময় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বাথরুমে যাওয়ার পথে গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ সাইদ সহ অন্যান্য অভিযুক্তরা পরস্পর যোগসাজসে এবং একে অপরের সহায়তায় ভিকটিমের মুখ চেপে ধরে গলায় চাকু ধরে খুন জখমের হুমকি দিয়ে কোতয়ালী মডেল থানাধীন ৫নং চরমোনাই ইউনিয়নের বাজারচর এলাকায় নিয়ে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বরিশাল জেলার কোতয়ালী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, ঘটনার পর থেকেই র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু, র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল পেশাদারিত্বের সাথে অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ