রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

তিনজন সবাই আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত!

উজিরপুর প্রতিনিধি : তিনজনই আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত মামা -ভাগ্নে দুলাভাই। বাড়ি একই গ্রামে। দিনভর দলীয় নেতাকর্মী ও অনুসারীদের পদচরণে মুখর থাকতো বাড়িতে। কিন্তু সেই বাড়ি এখন বদলে গেছে। নেতাকর্মীদের আনাগোনা ভিতরে বাহিরে খা খা করছে। নাম রেজাউল করিম, পিতা মৃত: ইসমাইল সরদার, গ্রাম পরমানন্দ শাহা,থানা উজিরপুর জেলা বরিশাল। দুলাভাই শহিদুল ইসলাম, পিতা মৃত হাসেম আলী, গ্রাম একই ৯ নং ওয়ার্ড, থানা উজিরপুর জেলা বরিশাল। মোস্তাফিজুর রহমান তুরান, পিতা শহিদুল ইসলাম, গ্রাম একই ৯ নং ওয়ার্ড থানা উজিরপুর জেলা বরিশাল। এলাকার লোকজনের কাছে তাঁরা সরদার পরিবার হিসেবেই পরিচিত। এলাকার লোকজনের মতে, রেজাউল করিম , শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান তুরান মামা- ভাগ্নি দুলাভাই জনরোষে পড়ার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাঁরা এখন কোথায় আছেন, তা কেউ জানেন না। এ ঘটনা বরিশালের উজিরপুর উপজেলার এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরই ওই মামা – ভাগ্নে দুলাভাই বাড়ি ছেড়েছেন। আজ শনিবার পর্যন্ত ১৯ দিনেও তাঁরা বাড়ি ফেরেননি। শহিদুল ইসলাম দুলাভাই তিনি রাজনীতির পাশাপাশি এনজিও-র  চাকুর করেন। উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড একই গ্রামে মামা ভাগ্নে দুলাভাইয়ের বাড়ি।স্থানীয় অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ৩ জনের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে ব্যাপক স্বেচ্ছাচারিতা, দালালি, সাধারণ মানুষকে হেয়প্রতিপন্ন ও মামলা দিয়ে হয়রানি, অত্যাচার নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে। মামা – ভাগ্নে দুলাভাইয়ের অত্যাচারে সাধারণ মানুষ ক্ষুব্ধ ছিলেন। তাই জনরোষ থেকে রক্ষা পেতে তাঁরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে যান। ভিন্নমতের লোকজনের প্রতি অত্যাচার, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শনসহ মামলায় ফেলে হয়রানি করতেন। তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, ভাগিনা মুস্তাফিজুর রহমান ঢাকার আত্মগোপনে কলাবাগান এলাকায় রয়েছে।এদিকে রেজাউল করিমের নামে বরিশাল আদালতে দুটি মামলা চলমান রয়েছে। একটি বরিশাল চীফ জুডিশিয়াল আমলী আদালত সিআর ৪৩৫/২২ উজিরপুর আরেকটি  বরিশাল সহকারি জজ আদালত পারিবারিক মামলা নং ২/২৩।  এই মামলা দুইটি তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী বাদীকে হত্যার হুমকি দেয় রেজাউল করিম।

 

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ