মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ

সাইফ উল্লাহ : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলের শিক্ষার্থীদের বর্ষা মৌসুমে নিরাপদে ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের অর্থায়নে মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নৌকা বিতরণ করা হয়।
জানাযায়, মধ্যনগর উপজেলার দুর্গম ও হাওরবেষ্টিত ১৬টি বিদ্যালয়কে এই নৌকার আওতায় আনা হয়েছে। বিদ্যালয়গুলো হলো খালিশাকান্দা, কামাউড়া, সালিয়ানী, জালালপুর, ইটাউরী, গলইখালী, দুগনই, বলরামপুর, মাছুয়াকান্দা, দৌলতপুর, সাতুর, চাপাইতি, আলমপুর, মোহাম্মদ আলীপুর, বীরসিংহপাড়া এবং আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব নৌকা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নৌকা হস্তান্তর করেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। এ সময় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার। সহ সরকারী কর্মকর্তা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবুল বাশার বলেন, বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের অধিকাংশ শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় শিশুরা বিদ্যালয়ে আসতে পারে না। এই নৌকা বিতরণের ফলে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত যেমন নিরাপদ হবে, তেমনি তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নৌকা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি ও শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. রাশিদ আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ