বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ

জেলা যুবদলের কমিটি পূর্ণগঠন:তৃণমূলের আস্থায় এগিয়ে নুরুল আমিন লিটন গাজী ৷

মোঃ রিয়াজুর রহমান,পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের জেলা কমিটি পুনর্গঠনকে ঘিরে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা ও মেরুকরণ তৈরি হয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, দীর্ঘদিন পর যুবদলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। রাজপথে সক্রিয়, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের পরিকল্পনা চলছে। আর এই প্রক্রিয়ায় জেলায় তৃণমূলের নেতাকর্মীরা আগামীর সাধারণ সম্পাদক হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জেলা যুবদলের সাবেক (সহ-সভাপতি) নুরুল আমিন লিটন গাজীর নাম ৷দলীয় একাধিক সূত্র ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,যুবদলের এই সাবেক (সহ-সভাপতি) দীর্ঘদিন ধরেই বিএনপির ছাত্র ও যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।বিশেষ করে জেলা যুবদলের সাবেক এই (সহ-সভাপতি) দায়িত্ব পালনের সময় রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও সংগঠনকে সক্রিয় রাখার কারণে তিনি কর্মীদের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হন।
প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসাননি তিনি। সাবেক এই নেতা আরো জানায় নির্যাতিত এই মানুষগুলো আবার এসেছেন রাজপথে। তাদের চোখে এখন একটিই স্বপ্ন-একটি ফ্যাসিবাদহীন, গণতান্ত্রিক বাংলাদেশ। যেখানে রাজনীতি অপরাধ নয়, মত প্রকাশ শাস্তিযোগ্য নয়, বরং অধিকার।
যেখানে কেউ রাজনৈতিক কারণে গুম হবে না,কেউ মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে সময় পার করবে না, কেউ রাজনীতির জন্য পিতা,ভাই, পুত্র, পরিবারের সদস্য বা বন্ধু হারাবে না। পদপ্রত্যাশীদের সংখ্যা বেশি হওয়া, বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ত্যাগী ও সক্রিয় নেতাদের মূল্যায়ন এবং সাংগঠনিক ভারসাম্য রক্ষার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই চলায় প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়েছে বলে মনে করছেন অনেকে।



ফেসবুকে আমরা
নোটিশ