শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাকেরগঞ্জে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে জিএসটি গুচ্ছেই থাকছে যবিপ্রবি, যুক্ত হচ্ছে আরও তিন বিশ্ববিদ্যালয় ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার যবিপ্রবিতে সীরাত সেমিনার ২০২৬ অনুষ্ঠিত :সমাপনী বক্তব্য দেন প্রফেসর মোখতার আহমাদ নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের মনোহরপুরে ২ সন্তানের জননী প্রেমিকসহ আটক যবিপ্রবিতে উদ্ভাবনী স্টার্টআপের বিকাশে ‘JUST Innovation Center’, আহ্বান প্রজেক্ট প্রপোজাল আশুগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার। সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে ইবি ছাত্রের আকুতি

যবিপ্রবিতে সীরাত সেমিনার ২০২৬ অনুষ্ঠিত :সমাপনী বক্তব্য দেন প্রফেসর মোখতার আহমাদ

সুবর্ণ বেগম,যবিপ্রবি প্রতিনিধি :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘যবিপ্রবি ইসলামিক নলেজ সিকার্স সোসাইটি’-এর উদ্যোগে দিনব্যাপী ‘Seerah Contest & Orientation Seminar 2026’ সফলভাবে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আয়োজিত এ সেমিনারের সমাপনী পর্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট লেখক, গবেষক এবং ড্যাফোডিল সেন্টার ফর ইসলামিক স্টাডিজ-এর ডিরেক্টর প্রফেসর মোঃ মোখতার আহমাদ।সমাপনী বক্তব্যে প্রফেসর মোঃ মোখতার আহমাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহানবী (সা.)-এর মেধা, দূরদর্শিতা ও আদর্শ জীবনের নানাদিক তুলে ধরেন। তিনি বলেন, সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে নবীজির সীরাতের শিক্ষা অনুসরণের বিকল্প নেই।এর আগে সেশনটির প্রথম পর্বে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক, যার পরপরই শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করা হয়।দিনব্যাপী এ আয়োজনের সকালে শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত ‘সীরাত প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, বিজয়ীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণী এবং দ্বিতীয় জামাতে ইশার সালাত আদায়ের মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ