শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আত্রাইয়ে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, বোরহানউদ্দিনে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর করলেন বিয়ে ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৫ দাবিতে শিবিরের স্মারকলিপি জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধনে ইবিতে আসছেন তারেক রহমান

যবিপ্রবিতে উদ্ভাবনী স্টার্টআপের বিকাশে ‘JUST Innovation Center’, আহ্বান প্রজেক্ট প্রপোজাল

যবিপ্রবি প্রতিনিধি (৯ সেপ্টেম্বর ২০২৬):সুবর্ণা বেগম : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE) বিভাগে ইউজিসি (UGC) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) অর্থায়নে পরিচালিত ICSETEP প্রকল্পের আওতায় প্রতিষ্ঠা হতে যাচ্ছে ‘JUST Innovation Center (JIC)’।প্রযুক্তিভিত্তিক নতুন ও উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করা বিশ্ববিদ্যালয়ের নবীন স্টার্টআপগুলোকে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা, সরাসরি মেন্টরশিপ, পেশাদার নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক প্রসারের পথ সুগম করার লক্ষ্যেই মূলত এ কেন্দ্রটি কাজ করবে।ইনোভেশন সেন্টারের উদ্যোগে সিএসই বিভাগে সফলভাবে নির্বাচিত স্টার্টআপগুলোর জন্য রাখা হয়েছে ডেডিকেটেড ওয়ার্কিং স্পেস, মিটিং রুম এবং সেমিনার রুম ব্যবহারের বিশেষ সুযোগ।এছাড়া লিগ্যাল, ফাইন্যান্স ও প্রযুক্তি খাতের প্রথম সারির বিশেষজ্ঞদের থেকে সার্বক্ষণিক মেন্টরশিপের সুবিধা পাবেন তরুণ উদ্ভাবকেরা।বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্ভাবনী স্টার্টআপ গ্রুপগুলোর কাছ থেকে প্রজেক্ট প্রপোজাল আহ্বান করা হচ্ছে। জেন্ডার ইনক্লুসিভিটি ও প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির অংশ হিসেবে নারী উদ্যোক্তাদের (Female Entrepreneurs) আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করেছে কর্তৃপক্ষ।প্রকল্পের শর্তানুযায়ী আগ্রহী স্টার্টআপগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে ইমেইলের মাধ্যমে (jic@just.edu.bd) প্রজেক্ট প্রপোজাল জমা দিতে বলা হয়েছে। সম্পূর্ণ কার্যক্রমটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ‘JIC Policy’ অনুসরণে পরিচালিত হবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ