শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরের বাঘারপাড়ায় বাল্যবিয়ে রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান ইউএনও’র বাকেরগঞ্জে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে জিএসটি গুচ্ছেই থাকছে যবিপ্রবি, যুক্ত হচ্ছে আরও তিন বিশ্ববিদ্যালয় ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার যবিপ্রবিতে সীরাত সেমিনার ২০২৬ অনুষ্ঠিত :সমাপনী বক্তব্য দেন প্রফেসর মোখতার আহমাদ নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের মনোহরপুরে ২ সন্তানের জননী প্রেমিকসহ আটক যবিপ্রবিতে উদ্ভাবনী স্টার্টআপের বিকাশে ‘JUST Innovation Center’, আহ্বান প্রজেক্ট প্রপোজাল আশুগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার। সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ

ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বিপ্লব কুমার দাস : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকইন এলাকার ‘নীল স্বপ্ন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল’ প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।১০ নম্বর কৈজুরী ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং ‘লায়ন্স ক্লাব অব ঢাকা সুগন্ধা, জেলা ৩১৫ এ-১, বাংলাদেশ’-এর সৌজন্যে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এ উদ্যোগের সফলতা কামনা করে বলেন, “এই ধরনের মানবিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার বহু দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পাবেন।” এ সময় তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।দিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। সেবামূলক এ আয়োজনে এলাকার বিপুল সংখ্যক রোগী চিকিৎসা গ্রহণ করেন।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ