রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা গলাচিপায় অনুষ্ঠিত । বেতাল কেন্দ্রে ২৫০ ভোটে এগিয়ে থাকায় ক্ষোভ, জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ বরিশালে সাংবাদিকদের ওপর ডিসির ক্ষোভ: নির্বাচনী কার্ড ইস্যুতে হয়রানির অভিযোগ গোপালগঞ্জ ককটেল বিস্ফোরণ,এলাকায় আতঙ্ক নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুটের অভিযোগ কৃষি জমির মাটি গিলে খাচ্ছে অবৈধ ইটভাটা মাসিক মাসোয়ারার ভিন্ন কৌশল খাবারের ব‍্যবস্থা আওয়ামীলীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা মাসিক মাসোয়ারার পরেও ভিন্ন ভিন্ন খাদে অর্থ বরাদ্দ করে সেই অর্থই হাতিয়ে নিচ্ছে আওয়ামীলীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্রের বিআরটিসিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা প্রায় পৌনে ৪ কোটি টাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনোয়ারকে নারায়ণগঞ্জ জেলার গ্রেফতার করে র‌্যাব-৮

৫৯ বিজিবি’র তৎপরতায় মোটরসাইকেলসহ ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র চোখকে ফাঁকি দিতে মাদক চোরাকারবারীরা নানামুখী অভিনব পন্থা অবলম্বন করছে। আর এ সকল অপতৎপরতা বেশ ভালভাবেই প্রতিহত করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা। আজ ০২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৪:৩০ ঘটিকায় মোটরসাইকেলযোগে মাদক পাচারের অপচেষ্টা ভেস্তে দিয়েছে এই ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে মাত্র ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামস্থ পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় অজ্ঞাত ০২ জন মোটরসাইকেল আরোহী চকপাড়া হতে বাটুলপাড়া হয়ে সোনাপুর বারিকবাজার নামক এলাকায় যাওয়ার অভিমুখে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে আমবাগানের ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল মোটরসাইকেলটি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় থাকা ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf DX) সিরাপ এবং ২৩ বোতল ফেন্সিডিল এর বিকল্প choco+ সিরাপ জব্দ করে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ এবং মোটরসাইকেল এর ব্যাপারে আইনি প্রক্রিয়ার কার্যক্রম চলমান। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।



ফেসবুকে আমরা
নোটিশ