বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

গলাচিপায় গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

মাহবুব,গলাচিপা ( পটুয়াখালী ) প্রতিনিধি : পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চর বিশ্বাস গ্রামের ৩ নং ওয়ার্ডের মোঃ মকবুল প্যাদার ছেলে মোঃ মানিক প্যাদার স্ত্রী খাদিজা বেগম (৩৬) কে ২১/৮ /২০২৪ইং রোজ বুধবার সকাল আনুমানিক ১০টার সময় মানিক প্যাদার বসত ঘরে উত্তর পাশের বারান্দায় কে বা কাহারা ঘরে থাকা মাছ কাটা বডি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে মানিক প্যাদার বাড়িতে নারী পুরুষ সহ এই ঘটনা দেখতে শতশত লোকের ভিড় জমায়, বিষয়টি গলাচিপা থানা অবহিত করলে, এসআই মোক্তার হোসেন ও এএসআই শাহাবুদ্দিন ঘটনাস্থানে গিয়ে তদন্ত করে এবং সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য গলাচিপা থানায় নিয়ে যায়। তবে এই হত্যাকাণ্ডের কি কারণ এবিষয় খাদিজার স্বামী মানিক্ প্যাদা ও তার ছেলে আবু রায়হানের কাছে জানতে চাইলে কিছুই তারা বলতে পারেনি। তবে মানিক প্যাদার ঘরে গরু বিক্রি করা ৭৫ হাজার টাকা ছিল হত্যাকাণ্ডের পর সেটাও ঘরে পাওয়া গেছে। মানিক প্যাদা সকাল ৬টা থেকে জমি রোপন করার ব্যস্ত ছিল , স্ত্রী খাদিজা মানিক প্যাদার পুরান বাড়িতে সকাল ৭টায় যে কোন কাজের জন্যে গিয়ে ছিল সকাল ৯টার সময় বাড়িতে আসছে স্থানীয়দের কাছে সেটা জানা যায়, ছেলে আবু রায়হান দশম শ্রেণীর ছাত্র সকালেই মাদ্রাসায় ক্লাস করতে গিয়েছিলেন। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ