রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেরখাদায় তিন ব্যক্তি কারাগারে: ‘পূর্ব বিরোধের জেরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’— পরিবারের দাবি

তেরখাদা, খুলনা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজার এলাকার বাসিন্দা মিজানুর মোল্লা, আমিনুর মোল্লা ও নাজিম উদ্দিন মোল্লা একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় তাদের পরিবার ও স্বজনরা দাবি করেছেন, দীর্ঘদিনের ব্যবসায়িক ও সামাজিক বিরোধের জের ধরে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মলিদা বেগম তার স্বামী মোঃ হুমায়ুন কবিরের ওপর সংঘটিত হামলার অভিযোগ এনে কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে এবং এতে তার স্বামী আহত হয়েছেন।
অন্যদিকে অভিযুক্তদের পরিবার অভিযোগ অস্বীকার করে বলেছে, ঘটনার প্রকৃত চিত্র ভিন্ন। তাদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলমান থাকলেও সেটিকে কেন্দ্র করে একপাক্ষিক অভিযোগ এনে নিরীহ ব্যক্তিদের মামলায় জড়ানো হয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, “মিজানুর মোল্লা, আমিনুর মোল্লা ও নাজিম উদ্দিন মোল্লা সমাজে পরিচিত ব্যক্তি। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা বিশ্বাস করি, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং নির্দোষ ব্যক্তিরা ন্যায়বিচার পাবেন।”
এলাকাবাসীর একটি অংশও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, কোনো পক্ষের বক্তব্যের ভিত্তিতে নয়, বরং প্রকৃত তথ্য-প্রমাণ যাচাই করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা উচিত।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত মামলার আসামিরা আইনগতভাবে অভিযুক্ত মাত্র; তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি।



ফেসবুকে আমরা
নোটিশ