শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনেষ্টবল রফিকুল ইসলাম খন্দকারের চাকুরীতে অবসর জনিত কারনে তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার (৮ আগষ্ট) দুপুরে আদমদীঘি থানা থেকে পুলিশের সরকারী পিকআপ গাড়ী সজ্জিত করে তাকে ওই গাড়ীতে বসিয়ে থানা হতে তার নিজ বাড়ি দুপচাঁচিয়া উপজেলার উনাহাত সিংড়া গ্রামে পৌঁছে দেয়া হয়। এর আগে তাকে থানা চত্বরে বিদায় সংবর্ধনা আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার আসিফ হোসেন। আরো বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুর রহমান, এএসআই হাবিবুর রহমান হাবিব, কনেষ্টবল আনোয়ার হোসেন ও বিদায়ী কনেষ্টবল রফিকুল ইসলাম খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী কনেষ্টবল রফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
জানাযায়, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার উনাহাত সিংড়া গ্রামের মৃত মোর্শারফ হোসেন খন্দকারের ছেলে কনেষ্টবল রফিকুল ইসলাম খন্দকার ১৯৮৮ সালে পুলিশের কনেষ্টবল হিসাবে চাকুরীতে যোগদান করেন। এরপর টাঙ্গাইল মহেরা ও রাজশাহির সারদা পুলিশ টেনিং শেষ করে ঢাকা ডিএমপিতে যোগদান করেন। তিনি দীর্ঘ ৩৯ বছর থানাসহ বিভিন্ন পুলিশ ক্যাম্পে সুনামের সাথে চাকুরী করার পর ১ বছর পূর্বে তিনি আদমদীঘি থানায় যোগদান করেন। এখানেও সুনামের সাথে কর্তব্য পালন শেষে ২০২৬ সালের ১ আগষ্ট তিনি চাকুরী থেকে অবসর গ্রহন করেন। শনিবার তাকে আদমদীঘি থানায় অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়ার পর গাড়ীতে করে রাজকীয় বিদায় দেয়া হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ