রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা গলাচিপায় অনুষ্ঠিত । বেতাল কেন্দ্রে ২৫০ ভোটে এগিয়ে থাকায় ক্ষোভ, জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ বরিশালে সাংবাদিকদের ওপর ডিসির ক্ষোভ: নির্বাচনী কার্ড ইস্যুতে হয়রানির অভিযোগ গোপালগঞ্জ ককটেল বিস্ফোরণ,এলাকায় আতঙ্ক নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুটের অভিযোগ কৃষি জমির মাটি গিলে খাচ্ছে অবৈধ ইটভাটা মাসিক মাসোয়ারার ভিন্ন কৌশল খাবারের ব‍্যবস্থা আওয়ামীলীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা মাসিক মাসোয়ারার পরেও ভিন্ন ভিন্ন খাদে অর্থ বরাদ্দ করে সেই অর্থই হাতিয়ে নিচ্ছে আওয়ামীলীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্রের বিআরটিসিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা প্রায় পৌনে ৪ কোটি টাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনোয়ারকে নারায়ণগঞ্জ জেলার গ্রেফতার করে র‌্যাব-৮

গোপালগঞ্জ ককটেল বিস্ফোরণ,এলাকায় আতঙ্ক

মো : ফয়জুল ইসলাম লিমন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ পৌরসভার বাউন্ডারি ওয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।মঙ্গলবার (আজ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২৫ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর পৌরসভার দক্ষিণ-পূর্ব কর্নারের বাউন্ডারি ওয়ালে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়।বিস্ফোরণের বিকট শব্দে পথচারীসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে নিরাপত্তার আশঙ্কায় দ্রুত নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকা ঘিরে রেখে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সরোয়ার হোসেন জানান,
“সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত গোপালগঞ্জ সদর পৌরসভার দক্ষিণ-পূর্ব কর্নারের বাউন্ডারি ওয়ালে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ