বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

বগুড়ায় স্ত্রী হত্যায় দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বায়েজিদ হোসেন,বগুড়া জেলা :বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক জালাল উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামির নাম চাঁন মিয়া। তিনি শাজাহানপুর উপজেলার মানিকদীপা পদ্মপাড়া এলাকার বাসিন্দা। কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এজাহারের বরাতে তিনি জানান, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ভোর রাতে শোবার ঘরে চাঁন মিয়ার সঙ্গে তার স্ত্রী ফুলবানুর সঙ্গে ঝগড় হয়। একপর্যায়ে চাঁন মিয়া তার পরণে থাকা গেঞ্জি দিয়ে ফুলবানুর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ফুলবানুর পরণে থাকা শাড়ি দিয়ে ঘরের তীরের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান।কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, এ ঘটনার পরের দিন পুলিশ চাঁন মিয়াকে গ্রেপ্তার করে এবং নিহত ফুলবানুর বাবা হত্যা মামলা করেন। এরপর আদালতে চাঁন মিয়া স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে শাজাহানপুর থানার তৎকালীন এসআই আব্দুর রাজ্জাক আসামি চাঁন মিয়াকে অভিযুক্ত করে চার্জশিট দেন। সেই চার্জশিট দাখিলের ১৯ বছর পর সকল কার্যক্রম শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।



ফেসবুকে আমরা
নোটিশ