শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা : গোপালগঞ্জ পৌরসভার

মোঃ ফায়জুল ইসলাম লিমন,গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌর প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফারিহা তানজিন।এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিভিল সার্জন ও পৌর প্রশাসকের কার্যসহায়তা কর্মকর্তা ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লাখসানা লাকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন, পৌর নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলী মোল্লা, পৌর প্রশাসকের একান্ত সহকারী মাহফুজুর রহমান লাবলু, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
ঘোষিত বাজেটে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি স্থাপনসহ বিভিন্ন জনকল্যাণমূলক খাতে ব্যয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানায়, নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি অনুদান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়নের মাধ্যমে এ বাজেট বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পৌরসভার আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য আরও আধুনিক, টেকসই ও মানসম্মত সেবা নিশ্চিত করাও এবারের বাজেটের অন্যতম লক্ষ্য।
পৌরসভার দায়িত্বশীল সূত্রের মতে, প্রস্তাবিত বাজেট সফলভাবে বাস্তবায়িত হলে নগর অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়নের পাশাপাশি জনসেবার মান আরও বৃদ্ধি পাবে। পরিকল্পিত, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব গোপালগঞ্জ পৌরসভা গড়ে তোলার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
উল্লেখ্য, গোপালগঞ্জ পৌরসভা প্রতিবছর নাগরিকদের চাহিদা, উন্নয়ন পরিকল্পনা এবং জনকল্যাণকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করে থাকে। ২০২৬-২০২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকার প্রস্তাবিত বাজেটও সেই ধারাবাহিকতার অংশ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ