প্রেস বিজ্ঞপ্তি : এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। এসআরবি-৮, ভোলা ক্যাম্প এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান ডিউটি করাকালীন ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর বেলা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ০২ জন ব্যক্তি ঢাকা সদরঘাট হইতে ইয়াদ লঞ্চ যোগে ভোলা জেলার লালমোহন থানাধীন খালঘোঁড়া লঞ্চঘাটে নেমে বেড়ি বাঁধ হয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছে। আভিযানিক দলটি উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ভোলা জেলার লালমোহন থানাধীন পাঙ্গাসিয়া সাকিনস্থ গজারিয়া খালঘোঁড়া লঞ্চঘাট বেড়ি বাঁধ এলাকায় অবস্থান করে। একপর্যায়ে দুই জন ব্যক্তি তাদেরকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে থামিয়ে সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত ১। রফিক খাঁ (৪০), পিতাঃ রুহুল আমিন খাঁ এবং অভিযুক্ত ২। মোঃ ইব্রাহিম (৪২), পিতাঃ আব্দুল মুন্নাফ ঢালী, উভয় সাং দেউলা বড়পাতা, ৫নং ওয়ার্ড, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা’দ্বয়ের হেফাজত হতে সর্বমোট ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে। জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা জেলার লালমোহন থানায় হস্তান্তর করা হয়। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এসআরবি-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব।