সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

২০১৭ সালের বন্যায় বিলীন হওয়া সড়ক এখন সিসি ঢালাইয়ে টেকসই, চেয়ারম্যান রেজাউল করিম রেজাকে এলাকাবাসীর কৃতজ্ঞতা

মোঃ আব্দুল আজিজ মিয়া স্টাফ : কুড়িগ্রাম জেলার ২ নং হলোখানা ইউনিয়নের চর সারোডব বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়কের সিসি (CC) ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করেন ২ নং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল করিম রেজা।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ভয়াবহ বন্যায় চর সারোডব বাজার সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়। ফলে এলাকার কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার সংকটে ভুগতে থাকা এলাকাবাসীর কষ্ট লাঘবে চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা উদ্যোগ গ্রহণ করেন।
প্রথম পর্যায়ে চেয়ারম্যানের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত স্থানে মাটি কেটে নতুন করে সড়ক নির্মাণ করা হয়। পরবর্তীতে সড়কটিকে আরও টেকসই ও জনবান্ধব করতে সিসি ঢালাইয়ের কাজ হাতে নেওয়া হয়। সর্বশেষ সড়কের সিসি ঢালাই কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।স্থানীয়রা জানান, সড়কটি পাকা হওয়ায় এখন চরাঞ্চলের প্রান্তিক কৃষকরা সহজেই তাদের উৎপাদিত কৃষিপণ্য চর সারোডব বাজারে নিয়ে বাজারজাত করতে পারবেন। পাশাপাশি স্কুল, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ পাবে।এ উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে সারোডব এলাকার জনগণ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।স্থানীয়দের মতে, এই সড়ক উন্নয়ন প্রকল্প এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা
নোটিশ