বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে দখল সন্ত্রাসের বিরুদ্ধে আদালতে মামলা বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা পাথরঘাটায় জমির সীমানা বিরোধে ছাত্রলীগ নেতার বাবাকে মেরে হত্যা রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ এবং সন্ত্রাসী নাসির ওরফে পিটার নাসির কে বরিশালের গৌরনদী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৮ কাউনিয়া থানার অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার: ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার। ১৮ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮ হাতে গ্রেফতার ঝালকাঠি নলছিটি থানার হত্যা মামলার ০১ জন অভিযুক্ত গ্রেফতার র‌্যাব-৮,

১৮ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮ হাতে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় র‍্যাব-৮, বরিশাল এবং র‍্যাব-৩, ঢাকা এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৬ মে ২০২৬ ইং তারিখ দুপুরে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার উপজেলা ভূমি অফিস এলাকা হতে অভিযান পরিচালনা করে ডিএমপির সবুজবাগ থানার মামলা নং- ৬০, তারিখ: ২০/১১/২০০৮, ধারা: ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ), বিশেষ দায়রা মামলা নং-১৬৩/২০১৬, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার রিসিভ নং-৬৬/২৬, প্রসেস নং-৪৩৪/২৩ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আবুল কালাম আজাদ @ কালাম @ মো: কালাম আকন, পিতা-আফেজ উদ্দীন @ আফেজ আকন, সাং-আমবাগান, বুজরুক মুন্দিয়া, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ, এ/পি সাং-নলুয়া, থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল কালাম আজাদ @ কালাম @ মো: কালাম আকন নিজ নামের এনআইডি পরিবর্তন করে আবুল কালাম আজাদ এর জায়গায় মো: কালাম আকন নামে ছদ্মবেশ ধারণ করে বরিশালের বাকেরগঞ্জ এলাকায় এসে দীর্ঘ ১৮ বছর বিভিন্ন কৌশল অবলম্বন করে পলাতক থাকার পরেও র‍্যাবের একটি চৌকস আভিযানিক দলের তৎপরতায় উক্ত আসামী শেষ আত্মরক্ষা করতে পারেনি। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল কালাম আজাদ @ কালাম @ কালাম আকনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ