শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ বছর পর চাঁপাইনবাবগঞ্জ বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন। বুধবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউট মাঠে এই সম্মেলনের আয়োজন করে ভোলাহাট উপজেলা বিএনপি।এ সময় ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানী আলিম আল জর্জের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।বক্তারা আওয়ামী সরকারের বিভিন্ন ফ্যাসিবাদী কর্মকান্ডের তীব্র সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী সন্ত্রাসীরা ভোলাহাট উপজেলায় যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিল তা বিগত কোন সরকারের আমলে দেখা যায়নি। এ দীর্ঘ সময়ে তারা ভোলাহাট উপজেলার বিএনপি নেতাকর্মীদের নানা মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল। আর তাই আমরা কর্মী সম্মেলন তো দূরের কথা নিজেদের অফিসে বসে কোন আলোচনায় করতে পারিনি। আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে ১৬ বছর উপজেলায় বিএনপির কোন সম্মেলন করা সম্ভব হয়নি। সর্বশেষ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয় ২০০৮ সালে। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তিত এই সময় আমরা ভোলাহাট উপজেলা বিএনপি ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন করতে সক্ষম হয়েছি। আর তাই আগামী ৩ বছর ভোলাহাট উপজেলায় দলের কর্মকান্ডকে গতিশীল করার আহ্বান জানান বক্তারা।ভোলাহাট উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, সদস্য মোজাম্মেল হক চুটু, এনায়েত করিম তোকি, ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, বিএনপি নেতা নূরুল ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজাসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।সম্মেলনে ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক ইয়াজদানী আলিম আল জর্জকে সভাপতি ও আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ