শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

হিজলায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করে কোস্ট গার্ড

প্রেস বিজ্ঞপ্তি : বরিশালের হিজলায় কোস্ট গার্ডের ডুবুরীদল কর্তৃক নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার। গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার বরিশালের হিজলা উপজেলাধীন টেকের বাজার সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে সাওদা (৫) নিখোঁজ হয়। স্থানীয় লোকজন তথ্যটি কোস্ট গার্ড স্টেশন হিজলাকে জানালে উক্ত দিন দুপুর ২ টায় কোস্ট গার্ড বেইস ভোলা এবং স্টেশন হিজলার সমন্বয়ে উদ্ধারকারী দল বরিশাল জেলার হিজলা উপজেলাধীন টেকের বাজার সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে নিখোঁজ সাওদা (৫) কে উদ্ধারের নিমিত্তে ২ দিন ব্যাপি “সার্চ এন্ড রেসকিউ অপারেশান পরিচালনা করে। আজ ১ লা মে ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় (৩য় দিন) উদ্ধারের জন্য গমন করলে সকাল ৮ টায় স্থানীয় লোকজন কর্তৃক বরিশাল জেলার হিজলা উপজেলাধীন চর শিবলি এলাকায় একটি মৃতদেহ ভেসে উঠেছে বলে কোস্ট গার্ডকে অবগত করে। পরবর্তীতে সকাল সাড়ে ৮ টায় উদ্ধারকারী দল উক্ত স্থান হতে নিখোঁজ সাওদা (৫) এর মরদেহ উদ্ধার করে।উদ্ধারকৃত মৃতদেহ বরিশাল হিজলা উপজেলাধীন বাউশিয়া টেকের বাজারের বাসিন্দা মোঃ শামীমের ছেলে।পরবর্তীতে উদ্ধারকৃত মৃতদেহ নৌ-পুলিশ হিজলার নিকট হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ