বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে ২০ লাখ টাকার মালামাল লুট,ব্যবসায়ীর মাথায় হাত

মোঃ শাহেদ উদ্দিন,হাতিয়া নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে চরকিং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী পরিবার সূত্রে জানা যায়, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী ইনসাফ বস্ত্র বিতানের মালিক কামরুল ইসলামের বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের জানালায় দেওয়া টিন সরিয়ে প্রবেশ করে। তারা সব কক্ষে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে দেয়। পরে নগদ দুই লাখ টাকা, ৯ ভরি স্বর্ণের গহনা, দুইটি মোবাইল ফোন আরো অন্যান্য প্রয়োজনীয় মালামাল সহ প্রায় ২০ লাখ টাকার জিনিস পত্র লুটপাট করে। ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, আমি আমার অসুস্থ এক আত্মীয়কে দেখে মধ্যে রাতে বাড়িতে এসেছিলাম। কিছু খেয়ে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের আগে আমার মেয়ের চিৎকার শুনে উঠে দেখি পুরো ঘর তছনছ। স্ত্রীর ৯ ভরি স্বর্ণ, নগদ দুই লাখ টাকা, আমার ও আমার ছেলের স্মার্টফোন সহ মূল্যবান সব মালামাল লুট হয়ে গেছে। ঘরের সবাইকে ডাকলেও তাঁরা না উঠায় বুঝতে পারি তাদের অজ্ঞান করা হয়েছে। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন আসে, এরপর চোরেরা বাগান দিয়ে পালিয়ে যায়। চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ বলেন, এ ধরনের সংঘটিত লুটের ঘটনা গভীর ভাবে উদ্বেগজনক‌। আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের উদ্যোগী হতে হবে। যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে। পুনরায় এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য সতর্ক প্রয়োজন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ কে ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করব, এবং ভুক্তভোগী পরিবারের অভিযোগের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।



ফেসবুকে আমরা
নোটিশ