বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য।লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড যৌতুকের দাবিতে মারপিট করে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার ঘটনায় আলী আকবর হাওলাদার’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক যশোরে বাঁচতে শেখার – উদ্যেগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ছাত্রদল নেতার স্ট্যাটাসের দুই দিন পর ওসির বদলি, জনমনে নানা প্রশ্ন

হাতিয়া দ্বীপ সরকারি কলেজে ক্লাস চলাকালে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

মোঃ শাহেদ উদ্দিন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাস চলাকালে স্মার্ট মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ প্রশাসন।
বুধবার কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এইচ.এস. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজের কার্যক্রম চলাকালীন অবস্থায় কোনো শ্রেণিকক্ষে বা পাঠদান চলার সময় স্মার্ট মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রয়োজনে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে বাটন মোবাইল ব্যবহার করতে পারবেন। এছাড়াও, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ছাত্র-ছাত্রীদের মনোযোগ ধরে রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী ক্লাসে মোবাইল ব্যবহার করায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছিল। যা রোধে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে প্রশাসন।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের একাংশ কলেজ প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এটি শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। তারা অভিমত প্রকাশ করেন যে, একইভাবে যেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন নিয়ম চালু করা হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ