শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

স্থগিতের পর এবার শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধিঃ
স্থগিতের পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। ২২ জানুয়ারি রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়। শিগগিরই জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শেরপুর জেলা বিএনপির ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করেন।ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত অনুযায়ী শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না। ঘোষণার মাত্র দুই মাসের মাথায় ওই কমিটি স্থগিত করা হয়।উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে মো. হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ