রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধিঃপ্রেসব সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৪০ হাজার ৭০০ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (২২ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীন ভোমরা, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির টহলদল পৃথক অভিযানে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ, ঘুঘু পাখি ও ফেনসিডিল জব্দ করে।ন
ভোমরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া রোড চৌরাস্তার মোড় এলাকা থেকে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেন। ঘোনা বিওপি সদর উপজেলার দাঁতভাঙ্গা কলেজ এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় ঘুঘু পাখি আটক করে।এ ছাড়া তলুইগাছা বিওপি শালবাগান এলাকা থেকে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক দল কলারোয়ার গেড়াখালি ও ভাদিয়ালি এলাকা থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।অন্যদিকে মাদরা বিওপি ভাদিয়ালি এলাকা থেকে ৩ লাখ ৮ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা থেকে ৩ হাজার ২০০ টাকা মূল্যের ফেনসিডিল উদ্ধার করে।বিজিবি জানায়, জব্দ করা এসব পণ্য শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। এসব চোরাচালান দেশের স্থানীয় শিল্পের ক্ষতি করার পাশাপাশি সরকারকে উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত করছে।সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ