সাতক্ষীরা প্রতিনিধিঃঁঅদ্য ২০ জুন ২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১৩.৩০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ সরোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা সদর থানাধীন লাবসা সাকিনস্থ কৈখালী ভেড়িবাঁধের উপর থেকে আসামী মোঃ জাহাঙ্গীর আলম মন্টু (৪৭), পিতা-মৃত আঃ গনি গাজী, সাং-উত্তর কাটিয়া, থানা ও জেলা-সাতক্ষীরার নিকট হইতে ৪৬ পিচ হালকা কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।