মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাঘাটা-ফুলছড়িতে গণসংযোগে ব্যস্ত জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন

গাইবান্ধা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন।দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই লক্ষ্য সামনে রেখে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন তিনি।অ্যাডভোকেট নয়ন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন, শুনছেন তাদের অভাব-অভিযোগ ও সমস্যা-সম্ভাবনার কথা। গণসংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মূল উদ্দেশ্য ও গুরুত্ব জনগণের কাছে তুলে ধরছেন। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও আলোচনা করছেন তিনি।স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অ্যাডভোকেট নয়নের ধারাবাহিক গণসংযোগে তৃণমূলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতা-কর্মীরা সক্রিয় হয়ে মাঠে নেমেছেন। গ্রামগঞ্জের মানুষও তার এ প্রচেষ্টাকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন।দলীয় নেতারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে অ্যাডভোকেট নয়ন সাধারণ মানুষের কাছে নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন। এতে সাঘাটা-ফুলছড়ি অঞ্চলে বিএনপির তৃণমূল সংগঠন আরও গতিশীল হচ্ছে বলে তারা মনে করছেন।



ফেসবুকে আমরা
নোটিশ