শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

সাংবাদিকদের হত্যার হুমকি,প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে চ্যানেল২৪ এর প্রতিনিধি সাংবাদিক মাহফুক বকুলের উপর হামলা, দৈনিক মানবকন্ঠ’র লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজুকে হত্যার হুমকি ও আনন্দ টিভির সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার প্রতিবাদ ও হামলা এবং হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে অনুষ্ঠিত হয়েছে।রবিবার(দুপুরে) লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত শতাধিক সংবাদকর্মী।
সিনিয়র সাংবাদিক গকুল রায়ের সভাপতিত্বে ও দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক প্রথম আলো প্রতিনিধি আব্দুর রব সুজন, যুগের আলো প্রতিনিধি, আহমেদুর রহমান মুকুল, যমুনা টিভির প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, ডেইলি স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, বৈশাখী টিভির প্রতিনিধি তৌহিদ লিটন, মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু, সাংবাদিক নেতা শরিফুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি নিয়ন দুলাল, ঢাকাপোষ্টে প্রতিনিধি নিয়াজ শিপন, নিউজ২৪ এর রবিউল ইসলাম, আরটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিজান, বার্তা বাজার প্রতিনিধি মিজানুর রহমান খন্দকার প্রমূখ বক্তব্য রাখেন।মানববন্ধনে বক্তব্যে সাংবাদিককে হুমকি দাতা ও সাংবাদিকদের উপর হামলাকারীরাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। দ্রুত আসামী গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারী দেয় মানববন্ধনে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা।



ফেসবুকে আমরা
নোটিশ