বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য।লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড যৌতুকের দাবিতে মারপিট করে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার ঘটনায় আলী আকবর হাওলাদার’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক যশোরে বাঁচতে শেখার – উদ্যেগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ছাত্রদল নেতার স্ট্যাটাসের দুই দিন পর ওসির বদলি, জনমনে নানা প্রশ্ন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:কুড়িগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, কুড়িগ্রাম জেলা ইউনিট।
এসময় লিখিত বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএস এর বাংলা বিভাগের প্রভাষক মো: জাহাঙ্গীর আলম। এ সসময় আরও সম্পূরক বক্তব্য রাখেন প্রভাষক মো: মমিনুল হক, চন্দন কুমার সরকার প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সারাদেশে ৩২তম থেকে ৩৭তম ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। যোগ্যতা অর্জন সত্ত্বেও পদোন্নতি না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়ছেন। তাই দ্রুত ভুক্তভোগী প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ডিও জারি করে পদোন্নতির দাবি জানান।
তারা আরও বলেন, ১২ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী ১৩ নভেম্বর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় শিক্ষকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ