রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

শ্রীমঙ্গলে রেস্ট হাউসে হানায় ৯ জুয়াড়ি আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেস্ট হাউজে হানা দিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১শে জানুয়ারি) রাতে গোপন সুত্রের বরাতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার হোসেন, এএসআই মো. আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার ভানুগাছ সড়কস্থ লন্ডন রেস্ট হাউজ নামের একটি রেস্ট হাউজের ২য় তলার একটি কক্ষে জুয়ার আসর বসার খবর পেয়ে ওখান থেকে ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন।শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা বড়কান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জহিরুল ইসলাম (৩২), শরীয়তপুর গোসাইরহাটের চড় মাইজারী গ্রামের সাসির সরকারের ছেলে মাহিন সরকার (৩০), কামরাঙ্গীরচর হাসাননগরের আবুল হোসেনের ছেলে মো. সেলিম (৩২), শ্রীমঙ্গল সুইনগইড় গ্রামের লেদু মিয়ার ছেলে আবির আল আজাদ (৩০), শরীয়তপুরস সখীপুরের সরকারকান্দি গ্রামের আক্কাছ সর্দারের ছেলে মো. আজিজুল হাকিম (৩২), শরীয়তপুরের জাজিরা মালাকান্দি গ্রামের আমজাদ মালের ছেলে সুজন মাল (৩১), হবিগঞ্জ জেলার সুলতানসির উস্তার মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), কামরাঙ্গীরচরের রসুলপুরের সুবেদার সর্দারের ছেলে মো. মিজান (৩২), মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরের ইরা মিয়ার ছেলে মাজ্জু মিয়া (৫০) কে আটক করে পুলিশ।
এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬৯ হাজার ৫০০টাকা উদ্ধার করে পুলিশ। শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার জুয়াড়ী। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় জুয়া খেলা আইনে নিয়মিত মামলা দায়েরের পর শনিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ