মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

শেরপুর জেলা ও কলেজ ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধি:
গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এবং বিচারের দাবিতে শেরপুর জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিলও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসা, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে শেরপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে শহরের জেলা ছাত্রদল ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেনের নেতৃত্বে মিছিলটি শেরপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ওইসময় জেলা ছাত্রদল ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ