শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিকদার আবাসিক হোটেলে জমজমাট মাদক ব্যবসা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। চৌহালীতে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাদক কারবারি চাঁদাবাজের কব্জায় গঙ্গানন্দপুর ইউপির আটুলিয়া গ্রাম জাতীয় নদী রক্ষা কমিশন ও নদী রক্ষা আদালত সুযোগে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হলো না ১৪ (চৌদ্দ) বছরের সাজাপ্রাপ্ত আসামী জহিরুলের, অবশেষে র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার পিরোজপুরের মঠবাড়িয়া থানার চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আরাফাত র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন। মধ্যনগরে সংবর্ধনা ও মতবিনিময় সভা চাটখিলে ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ

শিকদার আবাসিক হোটেলে জমজমাট মাদক ব্যবসা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বরিশাল ব্যুরো : বরিশাল শহরের পোর্ট রোড এলাকার সিকদার আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে জমজমাট ভাবে দেহ ব্যবসা ও মাদক ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে হোটেল কর্তৃপক্ষ নামধারী সাংবাদিক দুইনাম্বারী ব্যবসায়ী । কিন্তু তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তাকে ধরতে পারেনি আনশৃঙ্খলা বাহিনী তবে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালী মডেল থানাধীন পোর্ট রোডে ভূমি অফিসের বিপরীতে অবস্থিত সিকদার আবাসিক হোটেলের দ্বিতীয় তলার কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. জাহিদ খান (২৪) ও মো. পারভেজ বেপারী (২৮)। তাদের মধ্যে জাহিদের বাড়ি বরিশাল নগরীর হাটখোলা এলাকায় এবং পারভেজের বাড়ি বন্দর থানার বাড়ৈখালী এলাকায়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযানে গেলে দুইজন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে জাহিদের প্যান্টের পকেট থেকে একটি পলিথিনে রাখা ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৯০০ টাকা, একটি টেকনো স্মার্টফোন, একটি ভিভো স্মার্টফোন এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।পুলিশের দাবি, উদ্ধার হওয়া ৭০ পিস ইয়াবার ওজন প্রায় ৭ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। জব্দ করা ইয়াবা থেকে দুটি নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাহিদ পুলিশকে জানিয়েছেন, পারভেজের সহযোগিতায় তিনি ইয়াবা বরিশাল শহরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ