শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত পরিচিত সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজনে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে জেলা ও উপজেলার নেতাকর্মীরা পৌরসভা অডিটোরিয়ামে জরো হন। সমাবেশে শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।এসময় জেলা সিএনজি, অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাবলু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন (কালু)। এসময় জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, চালকরা অসহায়, দরিদ্র পরিবারের লোক। অনেক সময় রাস্তায় তাদের হয়রানির শিকার হতে হয়। দেশের ক্রান্তিলগ্নে দেশকে স্বাধীন করতে অনেক চালক ভাই জীবন দিয়েছেন। আমাদের এ সংগঠনে কেউ চাঁদাবাজি করতে পারবে না। সড়কে চাঁদাবাজি করতে দেয়া যাবে না। নায্য ভাড়ার ওপর অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। যাত্রী-চালক সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে এলে সুন্দর দেশ গঠন হবে।