শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

শরীয়তপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালো পতাকা মিছিল

শরীয়তপুর প্রতিনিধি:গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. কাশেমের মৃত্যুর ঘটনায় বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শরীয়তপুরে কালো পতাকা মিছিল এবং মোটরসাইকেল শোডাউন করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে জাতীয় নাগরিক কমিটি শরীয়তপুর সদর উপজেলা শাখার প্রতিনিধি মোক্তার হোসেন সবুজ তালুকদার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজিরের নেতৃত্বে শহরে একটি মিছিল ও শোডাউন বের করা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সদস্য সচিব সাজ্জাদ হোসেন শোভন, মূখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।জাতীয় নাগরিক কমিটি শরীয়তপুর সদর উপজেলা শাখার ১ নং প্রতিনিধি মোক্তার হোসেন সবুজ তালুকদার বলেন, “যারা শিক্ষার্থীদের হত্যা করে তাদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। এই পবিত্র মাটিতে তাদের কোনো জায়গা দেওয়া হবে না। আমারা ঐক্যবদ্ধ হয়েছি, সামনে এগিয়ে যাবো। পতিত স্বৈরাচারী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজির বলেন, গনহত্যাকারী আওয়ামী লীগ কোনোভাবেই এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিচারের আগে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেশকে কলংক মুক্ত করুন।



ফেসবুকে আমরা
নোটিশ