শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

শরীয়তপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মিরাজ পালোয়ান,শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরে পৌরসভার স্বর্ণঘোষ বড়াইল মাদ্রাসার পাশে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকান্ডে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সাবেক পৌরসভার চেয়ারম্যান ইয়াকুব হাওলাদারের ছবি ও আসবাবপত্রসহ সমগ্র কার্যালয়টি ভস্মীভূত হয়ে গেছে।সোমবার (২০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে সদর পৌরসভা ৮নং ওয়ার্ড স্বর্ণঘোষ বড়াইল মাদরাসার সংলগ্ন বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত একটি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এরপর ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘ প্রচেষ্টার পর ভোর রাত ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার পরপরই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজ মোল্লা বলেন, কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা জানি না। তবে আমাদের ধারণা ফ্যাসিস্টের দোসররা এই ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। স্থানীয়রা ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমরা ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ