বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইনভিশন ২৪ সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জে নিখোঁজের ৮ দিন পর উদ্ধার ১২ বছরের শিশু মোহাম্মদ আলী,স্বস্তির নিঃশ্বাস পরিবারের অটোরিক্সা চালক সাব্বিরকে হত্যা করে অটোরিক্সা ছিনতাই এর ঘটনার অন্যতম মূলহোতা মাসুদ র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের

লালমনিরহাটে সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতের ইস্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট জব্দ

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সমন্বিতভাবে ০২টি বিশেষ অভিযান পরিচালনা করে ইস্কাফ সিরাপ ১৬০ বোতল ও ইয়াবা ১২০ ট্যাবলেট জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
শনিবার( ১ নভেম্বর)দিবাগত রাতে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করার সময় রামখানা বিওপি’র আওতাধীন পশ্চিম রামখানা (থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম) এবং শিংঝাড় বিওপি’র আওতাধীন দক্ষিণ শিংঝাড় (থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে রাতে ও দিনে বিজিবি’র ০২টি বিশেষ টহলদল অভিযান চালায় করে মাদক জব্দ করেন। বিশেষ অভিযানে কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল গুলো তল্লাশি করে উল্লেখযাগ্য পরিমান মাদকদ্রব্যসহ ০১টি ইজিবাইক জব্দ করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ-১৬০ বোতল, যার বাজার মূল্য ৬৪,০০০/- টাকা, ইয়াবা ট্যাবলেট-১২০ পিস, যার বাজার মূল্য ৩৬,০০০/- টাকা ও ০১টি ইজিবাইক, যার বাজার মূল্য-১,৩০,০০০/- টাকা, সর্বমোট বাজার মূল্য ২ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি, বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



ফেসবুকে আমরা
নোটিশ