বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

লাউয়াছড়া ডাকাতির আরও এক ডাকাত গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িত সবুজ মিয়া (৪৭) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আটককৃত সবুজ মিয়ার হেফাজত থেকে লুটকৃত নগদ ১২ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা অনিক রঞ্জন দাসের নেতৃত্বে (৫ই জুন) বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের চুনারুঘাটের পান্ডারাইল এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। সবুজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ও ৪টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গিয়েছে। বিশেষ করে ২০২২ সালে কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় সংগঠিত একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এবং সেই মামলায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও প্রদান করেছিল।উল্লেখ্য, গত ৩১শে মে রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে।মামলা দায়ের পর এই ঘটনায়র আগে ডাকাত দলের আরো ৩ সদস্যকে গ্রেপ্তার এবং লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত আমরা ৪ জনকে গ্রেপ্তার করেছি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ