প্রেস বিজ্ঞপ্তি : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্প এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬ এপ্রিল ২০২৬ইং তারিখ নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার কাজিরহাট থানার হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় প্রধান অভিযুক্ত ১। মোঃ মিজান চৌকিদার (৪৫), পিতা- বেলায়েত হোসেন চৌকিদার, সাং- চর খাজুরিয়া, থানা- কাজিরহাট, জেলা- বরিশালকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ০৬/০৩/২০২৬ ইং সন্ধ্যা আনুমানিক ১৮.৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ মিরাজ মাতুব্বর(৩০) ইফতার শেষে মাগরিবের নামাজে মসজিদে যাওয়ার পথে বরিশাল জেলার কাজিরহাট থানাধীন ৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়নের চরখাজুরিয়া গ্রামের বউ বাজারের উত্তরপাশে ইটের সিলিং রাস্তার উপর পৌঁছালে মোঃ মিজান চৌকিদারসহ অন্যান্ন অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে বেআইনি জনতাবদ্ধে ধারালো বড় দা, লোহার রড ও লাঠিশোঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিমকে এলোপাতারি পিটিয়ে নীলা ফোলা জখম ও কুপিয়ে কাটা গুরুত্বর জখম করে। অভিযুক্তরা ভিকটিমের সাথে থাকা একটি মোবাইল এবং নগদ ত্রিশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা খুন জখমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। উল্লেখিত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বরিশালের কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০৩, তারিখঃ ০৭/০৩/২০২৬। গত ০৬/০৩/২০২৬ ইং সন্ধ্যা আনুমানিক ১৮.৩০ ঘটিকার সময় হত্যাচেষ্টার পর থেকেই র্যাব-৮, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়