সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

রিমান্ডে কারাগার থেকে নেয়া হয়েছে সাবেক কৃষিমন্ত্রী’কে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো.আব্দুস শহীদ এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।শনিবার(৩০শে নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল থানা পুলিশের দল কারাগার থেকে ১দিনের রিমান্ডের জন্য নিয়ে যায়।
মৌলভীবাজার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার এ বিষয়টি নিশ্চিত করে জানান, ১দিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হবে। পরে বিজ্ঞ আদালত থেকে আবারও কারাগারে পাঠানো হবে।
গত বুধবার (২৭শে নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা করা হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিছবাহুর রহমান ১দিনের রিমান্ড মঞ্জুর করেন জিআর-২৪৯/২৪, শ্রীমঙ্গল থানা মামলা নং-২৪, তারিখ ২৪ /১০ ২০২৪,*ধারা*-১৪৩/৩২৩/৩০৭/ ৪২৭/ ১১৪/৫০৬(২) তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪।গত ২৪শে নভেম্বর কৃষিমন্ত্রীকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়।
জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করে আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।উল্লেখ্য,৩০শে অক্টোবর সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর তার নিজ বাসা থেকে উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে।



ফেসবুকে আমরা
নোটিশ