মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

রায়পুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি : মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে
নরসিংদীর রায়পুরা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা শিক্ষা অফিস। (১০মে)সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রায়পুরা উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত)দিলরুবা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো:মাসুদ রানা।এইছাড়া আরো উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হামিদ,সেরাজনগর এম.এ.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:সেহরাব হোসেন,শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুল আলম চৌধুরী, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:মোস্তফা খান,সহকারী শিক্ষা অফিসারগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।পরে শ্রীরামপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।



ফেসবুকে আমরা
নোটিশ