রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীর পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার: ১

আসগর আলী সাগর, রাজশাহীঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড় হতে দিবাগত রাত ০০:২০ টায় একজন মাদককারবারিকে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মো: সিরাজুল ইসলাম @ আনন্দ (৩২)। মো: সিরাজুল ইসলাম @ আনন্দ রাজশাহী মহানগরের শাহমখদুম থানার সুজানগর পবাপাড়ার মো: সানোয়ার হোসেনের পুত্র ।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আ: রহিম ও ফোর্স-সহ আজ ১৫ অক্টোবর ২০২৪ খ্রি. দিবাগত রাত ০০:০৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড়ে পূর্বপার্শ্বের জনৈক রিমনের হার্ডওয়ারের দোকানের সামনে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের উত্তরপার্শ্বেরফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশে ওসি ডিবির নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আ: রহিম ও ফোর্স-সহ আজ ১৫ অক্টোবর ২০২৪ খ্রি. দিবাগত রাত ০০:১৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দিবাগত রাত ০০:২০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: সিরাজুল ইসলাম @ আনন্দ-এর ডান হাতে থাকা একটি খয়েরি রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় পাঁচটি প্যাকেটে বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: ওমর ফারুক (৩৮), পিতা-মো: নজরুল ইসলাম, সাং-নওহাটা হলমোড়, থানা-পবা, রাজশাহী মহানগর ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ