সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

যৌথ অভিযানে খুলনায় দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আজ মঙ্গলবার (১২-১১-২০২৪) ভোর রাত্রে দিঘলিয়া উপজেলার গাজিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোহাম্মদ বাদশা গাজী কে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়ি তল্লাশি করে ০১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০১ রাউন্ড পরিত্যক্ত গোলা ও আনুমানিক ০১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে দিঘলিয়া থানায় ইতিপূর্বে ০৬ টি নাশকতার মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটকৃত ব্যক্তিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ