প্রেস বিজ্ঞপ্তি : র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিভিন্ন প্রতারকচক্রসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিএসসি, বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখ ২০৪০ ঘটিকায় র্যাব-৬, সদর কোম্পানি, খুলনা এর সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। জলিল সরদার, পিতা- মৃত রশিদ সরদার, সাং- পূর্ব জুনিয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর’কে বাগেরহাট জেলার সদর থানাধীন ভিআইপি রোড এলাকা হতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।