সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

যশোরে সংবিধান প্রণয়নের দাবি

তাজউদ্দীন আহম্মেদ বাঁধন,যশোর জেলা প্রতিনিধিঃ নতুন সংবিধান প্রণয়নের দাবিতে যশোরে সমাবেশ করেছে জ্ঞানচর্চাভিত্তিক সংগঠন প্রাচ্যসংঘ যশোর। সমাবেশে প্রধান বক্তা হিসেবে সংগঠনটির প্রতিষ্ঠাতা লেখক, গবেষক বেনজীন খান বলেন, জুলাই গণহত্যা ও আগস্ট বিপ্লব ২০২৪ এরপর পতিত আওয়ামী ফ্যাসিস্টদের সাথে তাদের দোসর দেশি-বিদেশি নানা রঙের দল-জোট এখনও প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বিচার বিভাগের মাধ্যমে, সংখ্যালঘু কার্ড খেলে প্রতিবিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন পানিতে ডুবিয়ে মারার যুদ্ধ শুরু করেছে তারা। বেনজীন খান বলেন, এই বন্যা শুধুই প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা রাজনীতিসৃষ্ট দুর্যোগ। দেশের রাজনীতি সামনে রেখে এই দুর্যোগের মাধ্যমে প্রবি বিপ্লবী চাপ দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমাদের সবার সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্টের সৃষ্ট মেকানিজমের ওপর ফ্যাসিবাদ টিকে থাকে। এই ম্যাকানিজম যতক্ষণ ঢেলে সাজানো না যাবে ততক্ষণ ফ্যাসিবাদের শেকড় উৎপাটন হবে না। আর তাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সংবিধান সভার মাধ্যমে নতুন সংবিধানে জনগণের চরমতম অভিপ্রায় স্বপ্ন আকাঙখা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার লিপিবদ্ধ হবে। সেই সংবিধানের অধীনেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে বিজয়ী শক্তি রাষ্ট্র পরিচালনা করবে। শুক্রবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রাচ্যসংঘ যশোরের সভাপতি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক খবির উদ্দীন সুইট, এ জে মনিরুল ইসলাম, সেলিম রেজা, তরিকুল ইসলাম তারেক প্রমুখ।



ফেসবুকে আমরা
নোটিশ