বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র

যবিপ্রবি প্রতিনিধি:সুবর্ণা বেগম :উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬’। প্রতিযোগিতা উপলক্ষে ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ অক্টোবর ২০২৬ থেকে মাঠে গড়াবে এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্সের ডিন প্রফেসর ড. মো. নাসিম রেজা, শরীরচর্চা শিক্ষা দপ্তরের ড. অভিনু কিবরিয়া ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। পরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে লটারির মাধ্যমে প্রথম রাউন্ডের ফিক্সচার (ম্যাচ সূচি) নির্ধারণ করা হয়। এবারের প্রতিযোগিতায় AIS, PESS ও Management বিভাগ প্রথম রাউন্ডে ‘বাই’ পেয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্রকে ঘিরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে প্রতিযোগিতার মূল মাঠের লড়াই। বিভিন্ন বিভাগের দলগুলো নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ