সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৭ শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী মৌলভীবাজার :
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং দেশের ইতিহাসের সর্বাধিক ১২টি বাজেট প্রণেতা এম সাইফুর রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও বিএনপি যৌথভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।
শনিবার দিনব্যাপী মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে মরহুমের গ্রামের বাড়িতে কোরআন খতম এবং কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি.কে গউছ, এম সাইফুর রহমানের পুত্র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মৌলভীবাজার-৩ আসনের এমপি এবং এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান, মৌলভীবাজার-২ আসনের এমপি শওকতুল ইসলাম শকু, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি ড. আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ মরহুমের পরিবারের সদস্য ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। শাহাদত বার্ষিকী উপলক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও সনদ প্রদান করা হয়।প্রয়াত এম. সাইফুর রহমানের শাহাদৎ বার্ষিকী জাতীয় সংসদের হুইপ জি.কে গউছ, তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এম. সাইফুর রহমান ছিলেন সিলেট বিভাগের উন্নয়ন ও অগ্রগতির মূল রূপকার। স্বাধীন বাংলাদেশে তাঁর দূরদর্শী অর্থনৈতিক পরিকল্পনা, মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন এবং সিলেট বিভাগের অবকাঠামোগত উন্নয়নে তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে শাহাদত বরণ করেন। বাংলাদেশে ভ্যাটের প্রবর্তক ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই নেতার মৃত্যুতে দেশ একজন দূরদর্শী অর্থনীতিক ও জননেত্রীকে হারিয়েছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ