বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

মেহেন্দীগঞ্জে’র চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র‌্যাব।র‌্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর সম্মিলিত একটি আভিযানিক দল ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ ১৪.৫০ ঘটিকার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার বয়ঃবৃদ্ধ কৃষক ওয়াজউদ্দিন রাড়ী চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ বাবু@শিমুল রাড়ী(৩৮), পিতা- মৃত সেকান্তর রাড়ী, সাং-নয়াখালী, থানা-মেহেন্দীগঞ্জ,, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ বাবু@শিমুল রাঢ়ী(৩৮) বয়ঃবৃদ্ধ কৃষক ওয়াজ উদ্দিন রাঢ়ী’কে দুই বছরের জন্য তার জমিতে চাষাবাদ করার জন্য চুক্তি করে। কিন্তু অভিযুক্ত চুক্তি অনুযায়ী ঠিকমত পাওনা বুঝিয়ে না দেওয়ায় ভিকটিমের সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত ২০/০৮/২০২৫ ইং ১২৩০ ঘটিকার সময় ভিকটিম কৃষক ওয়াজ উদ্দিন রাঢ়ী’কে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন উত্তর উলানিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডস্থ নয়াখালী গ্রামে ভিকটিমের বসত বাড়ির পিছনে ধান ক্ষেতে ধানের জালার কোচা দিয়ে ভিকটিমের মাথায় একাধিকবার আঘাত করে, ভিকটিম ধানের ক্ষেতে পানিতে পরে গেলে অভিযুক্ত ভিকটিমের বুকে পিঠে এলোপাতারী লাথি মারতে থাকে। ভিকটিমের স্ত্রী ঘটনাটি দেখে ডাক-চিৎকার দিলে অভিযুক্ত ভিকটিমকে পানিতে চুবিয়ে ধরে। ভিকটিমের স্ত্রী এগিয়ে গেলে তাকেও মারধর করে পানিতে ফেলে দিয়ে চলে যায়। এসময় ভিকটিমের স্ত্রীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে পল্লী চিকিৎসক ডেকে আনে, চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। উল্লিখিত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-৮, বরিশাল বিষয়টি আমলে নিয়ে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-১, গাজীপুর এর একটি যৌথ অভিযানের দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগরের বাসন থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ