বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

মেহেন্দীগঞ্জ থানার গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮

প্রেস বিজ্ঞপ্তি: র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-৪, মিরপুর ক্যাম্প এর একটি সম্মিলিত আভিযানিক দল সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ ২২৫০ ঘটিকার সময় ঢাকা মহানগরের দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মেহেদী হাসান (৩০), পিতা- নান্নু দেওয়ান, সাং-হাসানপুর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল’কে আটক করা হয়। মামলার বিবরণে জানা যায় যে, গ্রেফাতারকৃত অভিযুক্ত মেহেদী হাসান (৩০) সহ অন্যান্য অভিযুক্তরা ভিকটিম (৩১) কে গত ১০/০৭/২০২৩ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ১৭.৩০ ঘটিকার সময় ভিকটিম বসত বাড়ীর উত্তর পার্শ্বে সুপারী বাগানে সুপারির বাইল আনতে গেলে অভিযুক্তরা চারদিক থেকে ঘিরে ধরে মুখ চেপে ধরে জোরপূর্বক গণধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও অভিযুক্তদের মোবাইলে ধারণ করে রাখে এবং ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়াসহ খুনের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের ডাকচিৎকার শুনে ভিকটিমের মা ও বোন ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
উল্লিখিত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে বরিশালের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মাধ্যমে বরিশালের মেহেন্দিগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উল্লিখিত ঘটনাটি র‌্যাব-৮, বরিশাল এর নজরে আসলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।এরই প্রেক্ষিতে র‌্যাব-৮ ও র‍্যাব-৪ যৌথ অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, আটককৃতকে ঢাকা মহানগরের দারুস সালাম থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ