মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

মেয়রের সঙ্গে ‘দ্বন্দ্ব’: চট্টগ্রাম সিটির প্রধান নির্বাহী বদলি

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়রের সঙ্গে ‘দ্বন্দ্বে’ জড়িয়ে আলোচনায় আসা সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার জারি করা প্রজ্ঞাপনে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়।তৌহিদুল ইসলাম জানান, তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যেই নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে ওই তারিখ থেকেই তাকে ‘তাৎক্ষণিক অবমুক্ত’ হিসেবে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ রয়েছে।এর আগে ২ নভেম্বর সিসিসির মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান নির্বাহী কর্মকর্তাকে বদলির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেন। পরে তাদের ‘দ্বন্দ্ব’ খতিয়ে দেখতে ৯ নভেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়।
অপরদিকে প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম ৩০ অক্টোবর মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানান, প্রশিক্ষণ শেষে সিসিসিতে যোগদান করতে তাকে বাধা দেওয়া হয়েছে। এর তিন দিন আগে, ২৭ অক্টোবর মেয়র তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস দেন। কর নির্ধারণে অনিয়ম তদন্তে ‘দায়িত্বে অবহেলার’ অভিযোগে ওই নোটিস দেওয়া হয়।
এর আগে ২৩ অক্টোবর দুদকের একটি দল সিসিসিতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের কর নির্ধারণে অনিয়মের প্রমাণ পায়।



ফেসবুকে আমরা
নোটিশ