বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ

মানিকগঞ্জ ঘিওর তেরশ্রী গণহত্যা দিবস পালিত হয়

রনি মিয়া মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
২২,১১,২৫ ইং নভেম্বর শনিবার ভোর থেকে তেরশ্রী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।অনুষ্ঠানে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘তেরশ্রী গণহত্যা শুধু মানিকগঞ্জের নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক কালো অধ্যায়। শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তি। নতুন প্রজন্মকে প্রতিজ্ঞা করি সত্যিকার দেশপ্রেমে উদ্বুদ্ধ করে চলতে পারি।মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক। সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। আব্দুল মান্নান (কাকা) বলেন, ‘ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ-প্রতিটি আন্দোলনে তেরশ্রী গ্রামের অবদান অনস্বীকার্য। গণহত্যার শিকার ৪৩ শহীদের স্মৃতিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবী বহুদিনের।’
তেরশ্রী গণহত্যা দিবস উপলক্ষে তেরশ্রী, ঘিওরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জ।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, ঘিওর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী মো. শাহিনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ নিরীহ স্বাধীনতাকামী মানুষকে আগুনে পুড়িয়ে এবং গুলি করে হত্যা করে। পাশাপাশি পুরো গ্রামটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। পাঁচ দশক পরেও সেই বিভীষিকাময় দিনের স্মৃতি আজও এলাকাবাসীকে শিউরে তোলে।



ফেসবুকে আমরা
নোটিশ