জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য রোগীর আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক মানবিক চিকিৎসক ডা. মো. সোলায়মান উচ্চতর চিকিৎসা শিক্ষার অংশ হিসেবে FCPS ফাইনাল পার্টের প্রশিক্ষণের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগদান করেছেন। তাঁর এই বিদায়ে ব্রাহ্মণবাড়িয়ার রোগী, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
ডা. সোলায়মান শুধু একজন দক্ষ চিকিৎসকই নন, বরং মানবিক গুণাবলি, আন্তরিকতা এবং রোগীবান্ধব আচরণের জন্য তিনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। অসংখ্য রোগীর কাছে তিনি ছিলেন ভরসার আরেকটি নাম। তাই তাঁর ঢাকায় যোগদানের খবরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন।ডা. সোলায়মানের এই নতুন যাত্রাকে স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. ইমরান হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. সারোয়ার এবং অন্যান্য পরিচালকবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা ডা. সোলায়মানের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
তবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য স্বস্তির খবর হলো, ব্যস্ত প্রশিক্ষণসূচির মধ্যেও তিনি তাঁর প্রিয় রোগীদের কথা বিবেচনা করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চেম্বার করবেন।
ডা. সোলায়মানের এই মানবিক সিদ্ধান্তে রোগী ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা বিশ্বাস করেন, উচ্চতর প্রশিক্ষণ শেষে তিনি আরও দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করবেন।
ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে মানবিক এই চিকিৎসকের নতুন কর্মজীবনের জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও দোয়া রইল। মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মানুষের কল্যাণে আরও বেশি অবদান রাখার তাওফিক দান করুন।