মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ২ হাজার ইয়াবাসহ এক নারী আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ইয়াবাসহ রুজিনা বেগম (২৫) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বৃহস্পতিবার (৭ই নভেম্বর) উপজেলার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ মোতাবেক বিগত ৫ই সেপ্টেম্বর হতে সারাদেশে মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের, পরিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি রেইডিংপার্টি কুলাউড়া উপজেলাধীন শরীফপুর ইউপি ইটারঘাট এলাকাস্থ অভিযান চালিয়ে আসামী রুজিনা বেগম(২৫) এর দখলীয় বসতঘর হইতে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ রুজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।আসামী মোঃ জলাল মিয়া প্রকাশ জালাল (৩১) ঘটনার সময় পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন এবং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



ফেসবুকে আমরা
নোটিশ